জাতীয় ফিচার

“বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না”

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না; জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বরগুনার সার্কিট হাউজ ময়দানে আজ জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বর মাসজুড়ে আমাদের মাঠে থাকতে হবে। তাই সকল নেতাকর্মীদের এখনই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ডিসেম্বর মাসজুড়ে ভোট চোর, দুর্নীতিবাজ, এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। বিএনপির ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না।

ওবায়দুল কাদের বলেন, টাকার বস্তার উপর বসে ছিলেন মির্জা ফখরুল, এখন টাকা ফুরিয়ে গেছে তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল।

তিনি বলেন, ৭৫ সালের পর শেখ হাসিনার মতো আর কোন নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে তাঁর সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মী থেকে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনভাবেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক সেবী এবং বিএনপি-জামাতের লোক ঢুকতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৭৬৭

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. পোল্যান্ডে সম্ভবত রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি : বাইডেন - tathyasangjog

    November 16, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে … […]

  2. ৬ জঙ্গিকে ধরিয়ে দিতে এটিইউর বিজ্ঞপ্তি - tathyasangjog

    November 16, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে… […]

  3. বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মেটার সহায়তা - tathyasangjog

    November 16, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র